বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ফের চোটে রামোস, চিন্তায় রিয়াল

নিউজ ডেস্ক :: হ্যামস্ট্রিং ইনজুরিতে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে এখন কয়েক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারছেন না রামোস। তাই নিয়ে চিন্তায় রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে রামোসের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। জানানো হয়, ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন রিয়াল অধিনায়ক। তবে সেরে উঠতে কতদিন লাগবে তা জানানো হয়নি।

উয়েফা নেশন্স লিগে গত মঙ্গলবার জার্মানিকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন স্পেন অধিনায়ক রামোস। পরীক্ষার পর জানা যায়, ডান হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পেয়েছেন তিনি।

চলতি বছরে রিয়াল অধিনায়কের এটি তৃতীয় চোট। জানুয়ারিতে গোড়ালিতে চোট পেয়ে চার ম্যাচ মাঠের বাইরে ছিলেন রামোস। হাঁটুতে চোট পাওয়ায় গত মাসে শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে হারে রিয়াল।

লা লিগায় শনিবার (২১ নভেম্বর) ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল। এরপর ২৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মুখোমুখি হতে ইতালি সফরে যাবে তারা। ২৮ নভেম্বর লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলভেসকে আতিথেয়তা দেবে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই তিন ম্যাচে রিয়ালকে মাঠে নামতে হবে রামোসকে ছাড়া। চলতি মৌসুমে এমনিতে রক্ষণভাগে ভুগছে জিনেদিন জিদানের দল। তার মধ্যে দলনেতাকে না পাওয়াটা লস ব্লাঙ্কোসদের জন্য আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে।
এএইচ/এসএ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: