বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

এনআরবি গ্লোবাল ব্যাংকের ২টি ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক :: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৬ নভেম্বর, ২০২০ গাজীপুরের ঐতিহ্যবাহী টঙ্গী বাজারে ও চট্টগ্রামের শেখ মুজিব রোডে এনআরবি গ্লোবাল ব্যাংকের ২টি ইসলামিক ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

এনআরবি গ্লোবাল ব্যাংক ইসলামিক ব্যাংকিং শাখা এবং চলমান শাখাগুলোর মধ্যে থেকে ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর মাধ্যমে কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এনআরবি গ্লোবাল ব্যাংক খুব শীঘ্রই পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রুপান্তর হতে যাচ্ছে। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: