বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
আব্দুল আলিম, বিশেষ প্রতিবেদক :: রাজশাহীর নওহাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে থালতা জুনিয়র একাদশের উদ্যোগে দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সদস্য মো. শরিফুর রহমান শরীফ।
তিনি বলেন, এ টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মোতালেব হোসেন।