বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
আব্দুল আলিম, বিশেষ প্রতিবেদক :: রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে গোদাগাড়ী সার্কেলের বদলিজনিত বিদায় ও নবাগত সহকারী পুলিশ সুপারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালামকে বিদায় এবং নবাগত সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিদায়ী কর্মকর্তা মীর্জা মো. আব্দুস সালাম তাঁর দায়িত্বভার নবাগত সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা রাজশাহী জেলা পুলিশে কর্মরত থাকাকালীন পেশাগত অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বিদায়ী সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ১০ নভেম্বর বিকেলে বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী জেলা পুলিশ থেকে ছাড়পত্র গ্রহণ করেন।