নিহত হলেন, গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকার নজরুল হোসেন মোফাজ্জল এর ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০) ও তার স্ত্রী শিমু আক্তার (২৮), তাদের সন্তান আরাফাত ইসলাম শুভ (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে মামুন হোসেন তার স্ত্রী ও সন্তান নিয়ে বেড়াতে মোটরসাইকেল যোগে কোনাবাড়ী থেকে টাঙ্গালের মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সফিপুর উড়াল সেতুর উপড়ে পৌঁছাতে মোটরসাইকেল সড়কে পড়ে যায় এবং অজ্ঞাত গাড়ির চাপায় তিনজন ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। পরে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছিয়ে লাশ উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনা ঘটেছে। তাদের আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।