বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
সৌরজগতের প্রান্তসীমায় আছে পানির বিশাল মজুত, প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আট বছর বয়সে দোকানে কাজ করতেন মুনাওয়ার ফারুকি,এখন বড় তারকা গোপালগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মা ও ছেলের আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত সময় প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুতের দরপত্রে ৮ হাজারের বেশি আবেদন, সময় বাড়ল ৩ মাস হরমুজ প্রণালি আর কোনোদিনও যুদ্ধপূর্বাস্থায় ফিরবে না: গালিবাফ

গোপালগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সতর্কতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি তাঁদের সার্বিক কল্যাণ, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় প্রধান অতিথি পুলিশ সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে নিজেদের কল্যাণ এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: