বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মা ও ছেলের আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত সময় প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুতের দরপত্রে ৮ হাজারের বেশি আবেদন, সময় বাড়ল ৩ মাস হরমুজ প্রণালি আর কোনোদিনও যুদ্ধপূর্বাস্থায় ফিরবে না: গালিবাফ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ মধ্যবর্তী নির্বাচনে কুপোকাত ট্রাম্প ব্যাংককে শুরু হচ্ছে ভিজিৎ চাও ফ্রায়া ২০২৬

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মা ও ছেলের

কেরামত আলী,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর উপড়ে বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনা ঘটেছে।
নিহত হলেন, গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকার নজরুল হোসেন মোফাজ্জল এর ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০) ও তার স্ত্রী শিমু আক্তার (২৮), তাদের সন্তান আরাফাত ইসলাম শুভ (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে মামুন হোসেন তার স্ত্রী ও সন্তান নিয়ে বেড়াতে মোটরসাইকেল যোগে কোনাবাড়ী থেকে টাঙ্গালের মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সফিপুর উড়াল সেতুর উপড়ে পৌঁছাতে মোটরসাইকেল সড়কে পড়ে যায় এবং অজ্ঞাত গাড়ির চাপায় তিনজন ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। পরে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছিয়ে লাশ উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনা ঘটেছে। তাদের আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: