রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম
মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকারের শেষ দুই বছরে সরকারি ঋণ বেড়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্লোগানে উত্তাল গোপালগঞ্জ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ ২০ বছর পর ভোটে নতুন নেতৃত্ব পেল বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি পাকিস্তানের কাছে হারের পর হামজার রুমে জামালের নির্ঘুম রাত

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকান ভয়াবহ আগুনে পুড়ে ছাই

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :: গাজীপুরে কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি খাবার হোটেল ও চায়ের দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি মোড় এলাকায় মহাসড়কের পাশে দুইটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ভয়াবহ লাগে।মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুন পাশের একটি দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ফায়টার সৌরভ বিশ্বাস ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: