রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকারের শেষ দুই বছরে সরকারি ঋণ বেড়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্লোগানে উত্তাল গোপালগঞ্জ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ ২০ বছর পর ভোটে নতুন নেতৃত্ব পেল বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি পাকিস্তানের কাছে হারের পর হামজার রুমে জামালের নির্ঘুম রাত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল মোল্লা সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে চন্দ্রদিঘলিয়া হাট থেকে বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মহিবুল মোল্লা। পথে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় বাসের ধাক্কায় আরও তিন পথচারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: