বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

করোনার ‘তীব্র সংক্রমণ’ নিয়ে ফসির সতর্কবার্তা

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ তীব্রভাবে বেড়ে যেতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির অন্যতম সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি। ফসি হুঁশিয়ার করে বলেন, ‘থ্যাংকসগিভিং’ ছুটি শেষে লাখ লাখ ভ্রমণকারী ঘরে ফেরার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে সামনের দিনগুলোতে করোনা সংক্রমণের প্রকোপ বাড়তে পারে। যে কারণে যুক্তরাষ্ট্রবাসীদের করোনার আরো তীব্র সংক্রমণ মোকাবিলা করতে হতে পারে।

অ্যান্থনি ফসি করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আনতে সহায়তা করতে যারা এখনো ভ্রমণে যায়নি, তাদের সময় থাকতে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

ফসি বলেন, ‘আগামী দু-তিন সপ্তাহে আমরা সম্ভবত করোনাভাইরাসের সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হতে দেখব।’

উল্লেখ্য, বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

তবে আশার কথা হলো, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান তাদের বেলজিয়ামের ল্যাব থেকে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছে। কোভিড-১৯ মোকাবিলায় ফাইজার প্রথম তাদের টিকার কার্যকারিতার ঘোষণা দেয়। পাশাপাশি আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মর্ডানাও তাদের টিকার উচ্চ কার্যকারিতার কথা জানায়।

আগামী ১০ ডিসেম্বর করোনা টিকার জরুরি ব্যবহারে ফাইজারের আবেদন অনুমোদনের বিষয়ে জানা যাবে। অনুমোদন পেলেই যুক্তরাষ্ট্রে টিকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।

সূত্র : বার্তা সংস্থা এএফপি ও বিবিসি
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: