শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি কালিয়াকৈর শিল্পঅঞ্চলে নিরাপত্তা জোরদার, কারখানার গেটে বিজেবি ও শ্রমিক নেতাদের অবস্থান কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয় সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ: অর্থ সচিব আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান বাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ড মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

উপজেলা প্রশাসন ও কুলাউড়া পৌরসভার বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি প্রত্যেককে নিজের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, যেখানে-সেখানে পানি জমে থাকলে ডেঙ্গু মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। তাই বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মৌলভীবাজারের উপপরিচালক রুবেল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান।

এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী সিনিয়র শিক্ষক সেলিম আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা, জনসাধারণকে সচেতন করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: