মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম
পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল: চিফ প্রসিকিউটর রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২, গাঁজা-ইয়াবা উদ্ধার বুনোফুলে রঙিন প্রজাপতির মেলা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭% নোয়াখালীর স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহবান শফিকুর রহমানের

মুন্সীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার :: মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ও সন্ধ্যায় জেলার নতুনগাঁও ও গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন সিয়াম ট্রেডার্সের সামনের পাকা সড়কে অভিযান চালান। এ সময় মোঃ ইয়াসিন (৩২) নামের এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি নতুনগাঁও এলাকার রতন মিয়ার ছেলে।

পরে গ্রেপ্তার ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে গণকপাড়া এলাকায় জনৈক হায়াত কাজীর বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় আবিদুর রহমান শ্রাবণ (২৭) ও মোঃ শাকিল শেখ (২৬) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ১২০ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবিদুর রহমান শ্রাবণ মুন্সীগঞ্জের বাগমামুদালীপাড়া এলাকার মোঃ আনিচুর রহমানের ছেলে এবং শাকিল শেখ গণকপাড়া এলাকার হেলাল শেখের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ ইয়াসিনের বিরুদ্ধে এর আগেও আটটি মামলা রয়েছে।

ডিবি পুলিশের এ অভিযানে সর্বমোট ৬২০ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: