সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে সরকারের অর্থ ব্যবস্থাপনা: আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: ব্যাংক পর্ষদে পরিবার-রাজনীতির লাগাম অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয় নতুন ফসল ঘরে তোলার আনন্দে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা জীবাশ্ম জ্বালানি নিয়ে একমত হতে না পেরে ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলন ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

কেটে গেলো সুতোটা

নিউজ ডেস্ক :: একদিন পত্রিকার পাতায় ঠাঁই হবে আমার।
খুব যত্ন করে, কাঁচি দিয়ে কেটে রেখো।
ধুলো জমা অবসরে আলতো ছুঁয়ে,
দেখে নিয়ো, এই আমাকে।
খুব বড় করে কিছু লিখা হবে না হয়ত।
বিরতিহীন খবরের মাঝে,
আমার জন্য কতটুকুই বা বরাদ্দ।
দুফোঁটা অশ্রুতে ভিজিয়ে দিও।
প্রতিবার ক্ষয়ে যাওয়া নিউজপ্রিন্ট।

সহস্র অনুনয়ের অবহেলায়,
আজ সবাই দেখছে টিভির স্ক্রলে।
এমন হবার কথাই ছিল হয়ত।
শতজনের ভাবনায়,
নিজেকে ভাবার আর সময় কই।
প্রচণ্ড ঝড়ে মন খারাপ এর রাতে,
কেটে গেলো সুতোটা।
সুগন্ধি মেখে কাঁধে চড়ে রওনা দিলাম,
ভাল থেকো প্রিয়, ভালো থেকো প্রিয়জনেরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: