বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

কেটে গেলো সুতোটা

নিউজ ডেস্ক :: একদিন পত্রিকার পাতায় ঠাঁই হবে আমার।
খুব যত্ন করে, কাঁচি দিয়ে কেটে রেখো।
ধুলো জমা অবসরে আলতো ছুঁয়ে,
দেখে নিয়ো, এই আমাকে।
খুব বড় করে কিছু লিখা হবে না হয়ত।
বিরতিহীন খবরের মাঝে,
আমার জন্য কতটুকুই বা বরাদ্দ।
দুফোঁটা অশ্রুতে ভিজিয়ে দিও।
প্রতিবার ক্ষয়ে যাওয়া নিউজপ্রিন্ট।

সহস্র অনুনয়ের অবহেলায়,
আজ সবাই দেখছে টিভির স্ক্রলে।
এমন হবার কথাই ছিল হয়ত।
শতজনের ভাবনায়,
নিজেকে ভাবার আর সময় কই।
প্রচণ্ড ঝড়ে মন খারাপ এর রাতে,
কেটে গেলো সুতোটা।
সুগন্ধি মেখে কাঁধে চড়ে রওনা দিলাম,
ভাল থেকো প্রিয়, ভালো থেকো প্রিয়জনেরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: