শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড়

আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা তামাকজাত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

উদ্ধার করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: