বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

শিবালয়ে প্রধানমন্ত্রী পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেয় এমপি দুর্জয়

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : আজ ২৭ এপ্রিল ২০২০ নোবেল করোনা ভাইরাস মোকাবেলায় শিবালয়ের মহাদেবপুর ইউনিয়নের দিনমজুর ও অসহায় ২০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।

এছাড়া তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রশাসন ও পুলিশ বাহিনীকে পিপিই এবং স্যানিটাইজার প্রদান করেন।

তিনি সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়া নিজ ঘরে থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু, সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ লালন ফকির, শিবালয় থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবালয় থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এ আর মাসুদ উদ্দিন পিন্টু, মহাদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আমিন ডিউকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: