বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

ভ্রাম্যমান প্রতিনিধি, গাজিপুর :: কুষ্টিায়াতে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি দ্বারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় রোববার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে মহানগরের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতা-কর্মীরা যোগ দেন।

গাজীপুরের ঐতিহাসিক চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশটি একটি বৃহৎ বিক্ষোভ মিছিলে রূপ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সমাবেশ করে।

গাজীপুর মহানগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন মাস্টারের পরিচালনায় ওই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলসহ যুবলীগ নেতা যথাক্রমে ডা. এবিএম কাশেম মন্ডল, আলহাজ্ব দেলোয়ার হোসেন বাদল, আতিকুর রহমান রাহাত খান, আমিন উদ্দিন সরকার, সাখাওয়াত হোসেন, বুলবুল আহম্মেদ কাফি, আমিনুল ইসলাম, আহসান পালোয়ান, মেহেদী হাসান নাহিদ মোড়ল, মনিরুজ্জামান মনির প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে গাজীপুর মহানগর যুবলীগ আহবায়ক রাসেল সরকার বলেন- বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বিনির্মাণ করবেন। সে লক্ষে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন আওয়ামী যুবলীগ। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। আজকে যুবলীগের সকল সদস্যকে দায়িত্ব নিতে হবে। আমাদেরকে সোনার বাংলা গড়তে হবে।

তিনি আরো বলেন- দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে স্বাধীনতার পরাজিত শত্রুরা আবার জেগে উঠেছে। যুবলীগকে সজাগ থাকতে হবে। কোথাও কোন দেশ বিরোধী শত্রুকে মাথাচারা দিতে দেয়া হবেনা। শত্রুদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অতপর বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়ে আমরা ঘরে ফিরবো, ইনশা আল্লাহ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: