বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

নরসিংদীতে সাবেক মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকী পালন

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর পলাশে বিএনপি সরকারের সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ ডিসেম্বর) সকালে পলাশ উপজেলার চরনগরদীতে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়াল কনফারেন্স এর মাধ্যমে অংশ নেন মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভোকেট রোখসানা খন্দকার। স্মরণসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন মরহুম আবদুল মোমেন খানের বড় ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

স্মরণসভায় বক্তারা বলেন, সাবেক মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের হাত ধরেই নরসিংদীতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। সেজন্য নরসিংদীবাসী এখনও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ নিলুফার চৌধুরী মনি, কেন্দ্রিয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লে: কর্ণেল জয়নাল আবেদীন, কেন্দ্রিয় বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, আকরামুল হাসান মিন্টু, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি মনজুর এলাহী, বিএনপি নেতা বাবুল সরকার, আহসান হাবিব বিপ্লব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: