শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম
এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি ১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫ শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন

করোনা রোগীদের জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দিলেন শাহরুখ

নিউজ ডেস্ক :: করোনা মহামারি শুরুর পর থেকেই নিজের সাধ্যমতো সাহায্য করে আসছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি তিনি কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদান দিয়েছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করে অনুদানের জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন।

টুইটে মন্ত্রী লিখেছেন, ‘এই জরুরি প্রয়োজনের সময় ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদানের জন্য শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সংকটকালে আপনার সহায়তা আমাদের বাধিত করেছে।’

ফিরতি টুইটে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলিউডের কিং খান। সেইসঙ্গে বলেছেন, ‘আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে আসি, তবে এই সংকট জয় করতে পারব। ভবিষ্যতে আরো সাহায্যের জন্য আমার টিম ও আমি প্রস্তুত আছি। এই সেবার জন্য আপনার পুরো টিমকে ধন্যবাদ জানাই।’

গত অক্টোবরে ছত্তিশগড়ের স্বাস্থ্যকর্মীদের জন্য দুই হাজার পিপিই কিট অনুদান দিয়েছিলেন শাহরুখ খান। নভেম্বরে কেরালায় ২০ হাজার এন-৯৫ মাস্ক দান করেন এ তারকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: