বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

করোনা রোগীদের জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দিলেন শাহরুখ

নিউজ ডেস্ক :: করোনা মহামারি শুরুর পর থেকেই নিজের সাধ্যমতো সাহায্য করে আসছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি তিনি কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদান দিয়েছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করে অনুদানের জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন।

টুইটে মন্ত্রী লিখেছেন, ‘এই জরুরি প্রয়োজনের সময় ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদানের জন্য শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সংকটকালে আপনার সহায়তা আমাদের বাধিত করেছে।’

ফিরতি টুইটে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলিউডের কিং খান। সেইসঙ্গে বলেছেন, ‘আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে আসি, তবে এই সংকট জয় করতে পারব। ভবিষ্যতে আরো সাহায্যের জন্য আমার টিম ও আমি প্রস্তুত আছি। এই সেবার জন্য আপনার পুরো টিমকে ধন্যবাদ জানাই।’

গত অক্টোবরে ছত্তিশগড়ের স্বাস্থ্যকর্মীদের জন্য দুই হাজার পিপিই কিট অনুদান দিয়েছিলেন শাহরুখ খান। নভেম্বরে কেরালায় ২০ হাজার এন-৯৫ মাস্ক দান করেন এ তারকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: