শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা ফুলবাড়ীতে মাঠে বাঁধা কপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫

গিভ অ্যান্ড টেক-এ নায়িকা অধরা খান

নিউজ ডেস্ক :: ঢালিউডের গ্লামারাস চিত্রনায়িকা অধরা খান নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবির নাম গিভ অ্যান্ড টেক। এতে অধরার বিপরীতে আছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব রানা। আগামীকাল থেকে রাজধানীর উত্তরায় ছবিটির শুটিং শুরু হবে বলে আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন ‘নায়ক’ ছবি খ্যাত অধরা খান।
মাতাল ছবির এই নায়িকা বলেন, রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন ধাঁচের ছবি এটি। গিভ অ্যান্ড টেক ছবিটিতে আমাকে খুব সহজ সরল একটি মেয়ের চরিত্রে দর্শক দেখতে পাবেন। এই ছবির নায়ক ও পরিচালকের সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। সব কিছু মিলে সুন্দর একটি টিম। আমার মনে হয় বাণিজ্যিক ধারার এই ছবিটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।

প্রযোজক ও খল-অভিনেতা শরীফ চৌধুরী গিভ অ্যান্ড টেক ছবিটি প্রযোজনা করছেন। এর আগে অধরা খানের নায়ক, মাতাল ছবি দুটি মুক্তি পেয়েছে। তার অভিনীত পাগলের মতো ভালোবাসি, বর্ডার, ছবিগুলো এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া হাতে রয়েছে উন্মাদসহ বেশ কিছু ছবির কাজ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: