বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় খালাস পেলেন প্রধান শিক্ষক

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: অস্ত্র আইনের মামলায় খালাস পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.টিএম মাহবুবর রহমান। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাও স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিজ্ঞ বিচারক তারিকুল কবির জনাকীর্ণ আদালতে এ আদেশ প্রদান করেন।

এ মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন বিজ্ঞ সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল হামিদ ও আসামী পক্ষে ছিলেন ঠাকুরগাও জেলা আইনজীবি সমিতি’র বিজ্ঞ আইনজীবি এ্যাড.সৈয়দ আলম।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টি এম মাহবুবর রহমান জানান, দীর্ঘ আইনী লড়াইয়ে মামলায় খালাস পাওয়ায় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।

উল্লেখ্য যে, ২০১০ সালের ২৫ ডিসেম্বর রাতে ড.টি এম মাহবুবর রহমানের বাড়ী থেকে অস্ত্র উদ্ধার দেখিয়ে পুলিশ অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: