বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল আজ

নিউজ ডেস্ক :: চলমান করোনার পরিস্থিতির আলোকে সাদামাটা ভাবেই শুরু হয়েছিল বঙ্গবন্ধু টে-টোয়েন্টি কাপের লড়াই। যার পর্দা নামছে আজ। জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের শিরোপা লড়াইয়ের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশেষ এই আসর।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এর আগে খুলনা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে। আর চট্টগ্রাম ফাইনালে ওঠে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে।

এই টুর্নামেন্টে খুলনা ও চট্টগ্রামের মধ্যে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জয় পায় দুটিতে, অন্যটিতে খুলনা।

পাঁচটি দলের এই টুর্নামেন্টে শুরুটা বেশ ভালই করেছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। কিন্তু সেই তারাই ৮ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জয় নিয়ে লিগ পর্ব থেকে ছিটকে যায় আশরাফুলরা। অন্যদিকে, ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে-অফে ওঠে চট্টগ্রাম। আর ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ চারে ওঠে খুলনা।

৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল। এলিমিনেটর ম্যাচে ঢাকার কাছে ৯ রানে হেরে বাদ পড়ে যায় তারা।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: