বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

বিএসএফ এর গুলিতে নিহত জাহিদুলের লাশ ৩দিন পর ফেরত দিলো ভারত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তের ওপার থেকে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক জাহিদুল ইসলামের (২২) লাশ ৩দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে শ্রীরামপুর সীমান্তে ৮৫২নম্বর মেইন পিলারের নিকট দিয়ে নিহত জাহিদুলের পিতা দুলাল হোসেনের নিকট এ লাশ হস্তান্তর করেন ভারতীয় মেকলিগঞ্জ সদর থানা পুলিশ।

জানাগেছে, গত বুধবার ভোরে শ্রীরামপুর সীমান্তে ওপারে ভারতের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের বাসিন্দা দুলালের ছেলে।

লাশ ফেরত নেবার সময় উপস্থিত ছিলেন ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমারের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাণীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও মেকলিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃতুঞ্জয়, ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল প্রমূখ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, শুক্রবার দুই দেশের প্রশাসনের উপস্থিতিতে ভারতীয় থানা পুলিশ নিহতের বাবা দুলাল হোসেনের নিকট লাশ হস্তান্তর করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: