বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতক শিশু মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর মাইজদী শহরের হসপিটাল রোডের মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে।

শিশুটির বাবা নোয়াখালীর কবিরহাট উপজেলার সাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা দয়াল গাজী অভিযোগ করে বলেন, আজ সকাল ৮ টায় তার স্ত্রীকে সে মেট্রো হসপিটালে ভর্তি করায়।

এরপর বিকেল চারটায় নরমাল ডেলিভারিতে তার মেয়ে সন্তান জন্ম গ্রহন করে। জন্ম নেয়ার পর থেকেই তার সন্তান একদমই সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই ডাক্তার তার সন্তানকে একটা ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেওয়ার ত্রিশ সেকেন্ডের মধ্যেই শিশুটি কাপুনি দিতে দিতে মারা যায়। সন্তান হারা দম্পতির অভিযোগ ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটি স্বজনরা আরো অভিযোগ করেন, শিশুটি মারা যাওয়ার পর তারা সিভিল সার্জন কে অবহিত করলে হসপিটালের মালিকপক্ষ ভাড়াটিয়া লোকজন দিয়ে স্বজনদের ওপর হামলা করে এবং তাদের হসপিটাল থেকে বের করে দেয়। পরে পুলিশ হসপিটালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা সিভিল সার্জনের কাছে জানলে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, জেলা সিভিল সার্জনের অফিস থেকে তদন্ত টিম ঘঠন করা হয়েছে, তাদের রিপোর্ট অনুযায়ী হসপিটাল এবং হসপিটাল কর্তপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: