শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

৫৫ বছরে পা রাখলেন সালমান খান, ভক্তদের জন্য নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক :: বলিউড সুপারস্টার সালমান খান। দুর্দান্ত অভিনয় দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। শুধু ভারত নয়, সালমানের খ্যাতির বিস্তৃতি দুনিয়াজুড়ে। ‘দাবাং’ খ্যাত এই অভিনেতার ৫৫তম জন্মদিন আজ।

জন্মদিনে বলিউড ‘সুলতান’ ভেসে যাচ্ছেন শুভেচ্ছা আর ভালোবাসায়। দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা মাতিয়ে রাখা সালমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মীরা।

তবে জানা গেল, সালমানের জন্মদিনকে ঘিরে প্রতিবারের মতো এবার তেমন কোনো আয়োজন করা হচ্ছে না। এমনকি ভক্তদের বাড়িতে এসে দেখা করার ব্যাপারেও নিরুৎসাহিত করছেন সালমান। বাড়িতে প্রবেশ ও ভিড় না করার নিষেধাজ্ঞা দিয়ে মুম্বাইয়ের বাড়িতে নোটিশবোর্ডও টানিয়েছেন সালমান।

কারণ, করোনার সংক্রমণ। বিশ্বজুড়ে দ্বিতীয় প্রবাহ চলছে এই ভাইরাসটির। যার মন্দ প্রভাব দেখা যাচ্ছে ভারতেও। তাই এ মুহূর্তে কোনো অনুষ্ঠান আয়োজন করে বিপদ টেনে আনতে চাইছেন না ভাইজান।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাত্কারে সালমানের এক বন্ধু জানিয়েছেন, ‘করোনা নিয়ে সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন সালমান। চলমান এই সময়ে তিনি কখনোই চান না তার ভক্তরা একসঙ্গে হয়ে তার বাড়ির সামনে আসুক। স্বাস্থ্য ঝুঁকিসহ আরো নানা সমস্যা হতে পারে। তাই এমন কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

সালমান হয়তো জন্মদিনে নিজেই নিজের বাড়িতে থাকবেন না। বোনের বাসায় অথবা অন্য কোথাও চলে যাওয়ার কথা রয়েছে তার। নিজের মতো করে এবার একান্তে দিনটি কাটাবেন। আর ভক্তদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছাও জানিয়েছেন তিনি নিজের মতো করে।’

প্রসঙ্গত, করোনা লকডাউন শেষে ইতিমধ্যে সিনেমার শুটিং সেটে নেমে পড়েছেন সালমান। ‘রাধে’, ‘টাইগার ৩’সহ আরো বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া টেলিভিশনে প্রচারিত হচ্ছে তার রিয়েলিটি শো ‘বিগ বস : সিজন ১৪’।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: