বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

বিনামূল্যে টিকা দাবি কোটি মানুষের : মোমিন মেহেদী

নিউজ ডেস্ক :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিনামূল্যে টিকা দাবি কোটি মানুষের। এই বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে নামবে বাংলাদেশের নতুন প্রজন্ম।

২৮ ডিসেম্বর বেলা ১১ টায় বরিশালের অশি^নী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত দ্রব্যমূল্য কমানো ও টিকা বিনামূল্যের দাবিতে অনুষ্ঠিত পথসমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। এনডিবি বরিশাল মহানগর শাখার আহবায়ক ফরহাদ হোসেন ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার রাজনীতি সরকার পতনের ডাক দেয়ার জন্য নয়; দেশকে কালোমুক্ত করতে তৈরি তারা। সেক্ষেত্রে সকল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে বর্তমানে যেমন আছে, আগামীতেও থাকবে।

সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বরিশাল মহানগর এনডিবির সদস্য সচিব ফয়সাল আহমেদ, সদস্য রাহাতুল ইসলাম হৃদয়, রেজাউল করিম সুজন খান, মনিরুজ্জামান খান, শফিকুল ইসলাম রিমন প্রমুখ।

বক্তারা এসময় আরো বলেন, নতুন প্রজন্মের রাজনীতিকরা সরকারের উন্নয়নকর্মকে সাধুবাদ জানাই, কিন্তু অন্যায়কে ‘না’ বলতে তৈরি রাজপথে-কাজপথে; তারা কোন নতুন সাবরিনা-সাহেদকে দেখতে চায় না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: