সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ কাজে ফেরা নিয়ে যে বার্তা দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কমতে পারে দেশেও এনসিপিতে নতুন যোগদানকারীরা কে কোন পদ পেলেন রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক সাহেবের ইন্তেকাল সোনালি ধানের ফসলে হাসছে হাওর, শ্রমিকের চড়া দামে কাঁদছে কৃষক সরকারি শৌচাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নতুন ইউনিয়ন ঘোষণা হওয়ায় ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়াকে নতুন ইউনিয়ন ঘোষণা করায় গত শনিবার বিকেলে স্থানীয় খারুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খেলা দেখতে আসা দর্শনার্থেিদর ভিড়ে ২২ নম্বর নতুন সেনুয়া ইউনিয়ন এক মিলনমেলায় পরিণত হয়। দিনাজপুর, বগুড়া, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁওসহ প্রায় ২০টি জেলার ঘোড় সওয়ারীরা এতে অংশ নেয়।

প্রতিযোগীতা দেখতে আসা রেজওয়ানুল হক জানান, ‘ঘোড়দৌড় খেলা শুধু বাপ-দাদার কাছে গল্প শুনি কখনো চোখে দেখিনি। ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন ইউনিয়ন হওয়া এই খেলার আয়োজন করেছেন এখানকার স্থানীয় যুবকরা। তারা একটি মহৎ উদ্যোগ নিয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবেল সিংয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ৪ বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত সিংহ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: