বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

দুর্নীতির দায়ে অভিযুক্ত ঠাকুরগাঁওয়ে ১৫ শিক্ষককে দুদকে তলব

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: দুর্নীতির দায়ে ঠাকুরগাঁওয়ের ১৫ সরকারি প্রাথমিক শিক্ষককে গুরুত্বপূর্ণ নানা অভিযোগের দায়ে দুদকে তলব করা হয়েছে।

এ ব্যপারে গত ৫/০১/২১ ইং তারিখে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সাক্ষরিত একটি স্মারক চিঠি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়।

দুদক এর সে চিঠি থেকে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক দুর্নীতি,বদলী বানিজ্য, নিয়োগ বাণিজ্য, শিক্ষক হয়রানি, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ ও বৃত্তি পাইয়ে দেওয়া সহ নানা রকম অভিযোগে ১৫ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে এ তলব করা হয়।

দুদক কর্তৃক তলব পাওয়া শিক্ষকরা হলেন সঞ্জীব কুমার বর্মন, এ কে এম মিজানুর রহমান ,ইয়াসিন আলি, আজহার আলী ,প্রফুল্ল কুমার বর্মন ,রমজান আলী, গৌরাঙ্গ দাস, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, রফিকুল ইসলাম, ইমাম গাজ্জালী, জহরুল ইসলাম. সহ মোট ১৫ জন।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও প্রাথমিক জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান, লিখিত কোন চিঠি আমি পাইনি তবে মৌখিক ভাবে ১৫/১৬ জনকে দিনাজপুর দুদকে তলবের বিষয়টি জানতে পেরেছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: