মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মৃত বেড়ে ৫৬

নিউজ ডেস্ক :: ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে আঘাত হানা ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮শ’ জন। ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি।

স্থানীয় সময় গত শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই অনেক পরিবারকে ক্ষতিগ্রস্ত স্থান থেকে সরিয়ে নেয়া হয়। এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা।

রোববার (১৭ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার (বিএনপিবি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দেড় হাজার পরিবার। এখনও অনেকে ভবনের নিচে চাপা পড়ে আছেন। শতকের বেশি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর হাজারের বেশি বাসিন্দা নিরাপদ আশ্রয় খুঁজতে বাসা থেকে পালিয়ে যায়।

এআই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: