বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার

নিউজ ডেস্ক :: মহামারি করোনা বিষাদে লণ্ডভণ্ড গোটা বিশ্ব। ভ্যাকসিন প্রয়োগেও থামানো যাচ্ছে না ভাইরাসটির তাণ্ডব। গত একদিনেও বিশ্বে পাঁচ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ৯ হাজার ভুক্তভোগীর। এ নিয়ে মৃতের সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে সুস্থতা বাড়লেও সংক্রমণের তুলনায় তা অনেকটা পিছিয়ে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ২৩৫ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৮৭২ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৯ হাজার ১৫১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ৮৩ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৬ কোটি ৮১ লাখ ৫৫ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৮৫ হাজার রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭ হাজার ২০২ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৫ লাখ ৭৩ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫২ হাজার ৪৫৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৮৪ লাখ ৮৮ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৬৮ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৩৫ লাখ ৬৮ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ৫৬৬ জনে ঠেকেছে।

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৩৩ লাখ ৯৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৯ হাজার ২৬১ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৯ লাখ ১১ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭০ হাজার ২৮৩ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৩ লাখ ৮৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৯৯৭ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২৩ লাখ ৮১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৮২ হাজার ১৭৭ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৯০৬ জনের।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: