মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

যুক্তরাজ্যে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী মারা গেছেন। গতকাল মঙ্গলবার করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬শ’ ১০ জনের। যা এখন পর্যন্ত যুক্তরাজ্যে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

এর আগে গত ১৩ জানুয়ারি সর্বোচ্চ ১ হাজার ৫শ’ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। সোমবার মৃতের সংখ্যা ছিল ৫শ’ ৯৯ জন এবং রবিবার ছিল ৬শ’ ৭১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯১ হাজার ৪শ’ ৭০ জন।

তবে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করেছে। মঙ্গলবার করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৩৫৫ জন। যা সোমবার ছিল ৩৭ হাজার ৫৩৫ জন।

করোনা ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে ধাপে ধাপে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৫৭৭ জন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: