শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

লক্ষ্মীপুরে শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পাচ্ছে ২শ পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি :: “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে জমিসহ ঘর পাচ্ছেন ভুমিহীন ও গৃহহীন ২০০ পরিবার। আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারকে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ তার কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।

জেলা প্রশাসক আরো জানান, জেলার ৫টি উপজেলায় ১ম পর্যায়ে ৩১০ ও ২য় পর্যায়ে ১৭২৬টিসহ মোট ২০৩৬টি পরিবারকে এসব জমি ও ঘর হন্তান্তর করা হবে। উদ্বোধনের দিন জেলায় ২০০ পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার,সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: