বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

হাতিয়ায় মুজিববর্ষে ঘর ও জমির দলিল পেলেন ৫০টি অসহায় পরিবার

হাতিয়া প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের জন্য জমি ও ঘর নির্মানের অংশ হিসাবে ৫০টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের কাগজ পত্র হস্তান্তার করা হয়। শনিবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের এই হস্তান্তার অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হস্তান্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সংসদ অধ্যাপক ওয়ালি উল্যাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, হাতিয়া পৌরসভার মেয়র এ কে এম ইউছুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কেফায়েত উল্যাহ ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহি উদ্দিন আহম্মেদ প্রমূখ। এছাড়া ৫০টি ঘরের মালিক ও বিভিন্ন পেশার দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই তাঁর নির্দেশে হাতিয়ার তমরদ্দি ও চরকিং ইউনিয়নে নির্মিত ৫০টি ঘরের মালিকদের নিকট জমির দলিল ও ঘরের কাগজ পত্র হস্তান্তর করা হয় । পর্যায়ক্রমে উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিক ভাবে ঘরের মালিকদের নিকট জমির দলিল ও অন্যান্য কাগজ পত্রসহ একটি করে ফাইল হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে বাস্তবায়ন করা এসব ঘরের নির্মান কাজে তদারকি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। হাতিয়াতে তমরদ্দি ইউনিয়নের জোড়খালী গ্রামে ৩০টি ও চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ২০টি পরিবারের জন্য সরকারী জায়গায় আধাপাকা ঘর নির্মান করা হয়। প্রতিটি ঘর নির্মিত হয়েছে দুই শতক জমির ওপর। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। ভূমিহীনদের ঘরের পাশাপাশি দুই শতক জমির মালিকানাও দেয়া হয়েছে রেজিষ্ট্রি করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: