বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

২৩ জানুয়ারী শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম একজন গৃহ ও ভুমিহীনের হাতে জমির দলিল তুলে দিয়ে একযোগে এ কার্যক্রমের সাথে মিলিত হন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী, সহ সভপাতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী সহ জেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি বর্গ ।

এসময় ভূমিহীণ ও গৃহহীণদের জন্য প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ৬৬ হাজার ১শ ৮৯ টি ঘর উদ্বোধন করেন।

এর মধ্যে প্রথম পর্যায়ে উদ্বোধনের জন্য ঠাকুরগাঁও জেলায় সর্বমোট ৭৯২টি ঘর প্রদান করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৩৩৪টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৫ টি, রাণীশংকৈল উপজেলায় ৭০ টি, হরিপুর উপজেলায় ২৩৭ টি, এবং পীরগঞ্জ উপজেলায় ৮৬ টি । এছাড়াও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২শ ১৭ টি গৃহের জমি নির্বাচন ও নির্মাণ কাজ চলমান আছে বলে জানান জেলা প্রশাসক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: