মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম
অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের

৫ মাসে এই নারী ৩১ বার করোনা পজিটিভ

নিউজ ডেস্ক :: পাঁচ মাস আগে প্রথমবার করোনা আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত ৩১ বার কোভিড পজিটিভ হয়েছেন ভারতের এক নারী। এমন ঘটনায় হতবাক চিকিৎসকরা। বর্তমানে ওই নারীর চিকিৎসা চলছে রাজস্থানের ভরতপুরের আরবিএম হাসপাতালে।

ভরতপুরের ‘আপনা ঘর আশ্রম’-এ ওই নারী এসেছিলেন বাজহেরা গ্রাম থেকে। সারদা নামে ওই মহিলার প্রথমবার কোভিড টেস্ট হয় গত বছর ২০ আগস্ট। তখন তিনি কোভিড পজিটিভ হন। তারপর তাকে ভর্তি করা হয় আরবিএম হাসপাতালে। সেখানে চিকিৎসা করিয়ে সারদাকে আশ্রমে ফিরিয়ে আনা হয়।

‘আপনা ঘর আশ্রম’এর প্রতিষ্ঠাতা ডা. বিএম ভরদ্বাজ সংবাদমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে আশ্রমে ফেরার পর থেকে মোট ৩১ বার করোনা পরীক্ষা হয়েছে সারদার। প্রতিটি টেস্টেই কোভিড পজিটিভ এসেছে তার। কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই রয়েছেন সারদা। কোন গুরুতর সমস্যা নেই তার।

সাধারণভাবে কোনও করোনা রোগীকে ১০-১৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। তারপর তিনি কোভিড নেগেটিভ হলেই তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সারদার ক্ষেত্রে আশ্রমে যতবারই করোনা টেস্ট হয়েছে ততবারই করোনা পজিটিভ এসেছে।

বর্তমানে ভরতপুরের হাসপাতালগুলোতে কোনও করোনা পজিটিভ রোগী নেই। কিন্তু সারদা করোনা পজিটিভ হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা স্বাস্থ্য মহলে।

আশ্রম কর্তৃপক্ষ এখন ওই মহিলাকে জয়পুরের এসএমএস হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করছে। সূত্র: জি নিউজ

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: