রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন হাফেজ মাে. রশিদ আলম

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: সেরা শিক্ষক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১’ পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতিসন্তান হাফেজ মো. রশিদ আলম।

ঢাকাস্থ সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার শিফট ইনচার্জ হাফেজ মো. রশিদ আলমকে শিক্ষায় গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী তাঁর হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেন।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান এডভোকেট মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলােচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব ব্যরিস্টার জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু। মূল প্রবন্ধ পাঠ করেন আইপি টিভি ওনার্স‌ এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: