মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র মাথায় স্কার্ফ পরে ছবি দেওয়ায় তুর্কি শিক্ষার্থীর ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যান ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, বাঁচলেন প্রাণে শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

মোংলায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কমিটির সভা

মোংলা প্রতিনিধি :: করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পাদন মোংলা উপজেলা কমিটির সভা ২৭ জানুয়ারি বুধবার সকালে উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১টায় ভ্যাকসিন প্রদান কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সভায় উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ জীবিতেষ
বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, উন্নয়নকর্মী তরুন বড়–য়া প্রমূখ।

সভায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান অগ্রাধিকার তালিকা প্রণয়ন, করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ, ভ্যাকসিন প্রদান কেন্দ্র সমুহে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ বিষয়ে আলোচনা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: