রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম
এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

শিবপুরে আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিবপুর উপজেলায় শীতার্ত অসহায় -দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শিবপুর পৌরসভার দুই শতাধিত অসহায় -দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হবে।

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাপুসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক বাবু বিনয় কৃষ্ণ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আবদুল খালেক, বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগের সহসভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: