বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

শিবপুরের জয়নগরে ভলিবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া উচ্চ বিদ‍্যালয় মাঠে ২৯ জানুয়ারি শুক্রবার বিকালে এস বি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর সৌজন্যে ভলিবল টুর্ণামেন্ট ২০২০-২১ খ্রিঃ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণ করেন ছোটাবন্দ বিলপাড় ভলিবল দল বনাম আজকিতলা ভলিবল দল। খেলায় নির্ধারিত ৫ টি সেটের মধ‍্যে পরপর ৩ টি সেটে আজকিতলা ভলিবল দল জয়ী হয়ে বিজয় লাভ করেন। জয়নগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী – ৩ শিবপুর আসনের মাননীয় সংসদ সদস‍্য আলহাজ্ব জহিরুল হক ভৃইয়া মোহন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান। পুরস্কার দাতা ও অর্থায়নে এস.বি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান হাজী বশির আহমেদ এর অর্থায়নে ( পুরস্কার দাতা ) খেলায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন,জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন,জয়নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ বিভিন্ন এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

এলাকার সর্বস্তরের জনগণ ও জয়নগর যুবসমাজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়নগর ইউপি ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ আজিজুর রহমান আঙ্গুর। খেলা পরিচালনায় ছিলেন চৈতন্যা সপ্রাবির সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন। শুভেচ্ছান্তে জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ মিয়া। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: