শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ২য় পর্যায়ে ৫০ টি পরিবারের জন্য ঘর নির্মানের জায়গা নির্ধারণ চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশে বর্তমানে ৩ লাখ ২৮ হাজার ভূমিহীন ও দুই লাখ ২৬ হাজার গৃহহীন মানুষ। তাদের সবাইকে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার জন্য দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি,এম, রুহুল আমিন রিমন ও সহকারী কমিশনার ভুমি ফারাশিদ বিন এনামের সার্বিক তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের ২য় পর্যায়ে ৫০ টি পরিবারকে পুর্নবাসনের লক্ষে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের খাস জমি চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয় ১ ফেব্রুয়ারী ২০২১ ইং- এ সময় প্রায় ১ একর ২০ শতাংশ খাস জমি চিহ্নিত করা হয় । জমি চিহ্নিত করণ এ কাজে সার্বিক সহায়তা প্রদান করেন শিবালয় সহকারী কমিশনার (ভূমি) ফারশিদ বিন এনাম।এবিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন উন্নয়নের পথে মানিকগঞ্জ কে বলেন” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার কাজ চলছে এবং গৃহ আর ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়া হবে ভূমি ও ঘর । প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই সব ধরনের ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয় । সেই সঙ্গে নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে শিবালয় উপজেলার প্রশাসনের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: