বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

কুষ্টিয়ায় কিশোর গ্যাং আবারো সক্রিয়, ছুরিকাঘাতে আহত ২- আটক- ১

কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। হরিপুর বাজারে কিশোর গ্রুপের ছুরিকাঘাতে আহত হয়ে দুই জন হাসপাতালে ভর্তি হয়। এমন ঘটনায় পর কিশোর গ্যাং এর একজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কুষ্টিয়া সদর উপজেলা ১ নং হাটশ হরিপুর বাজারে আজ সকাল ১১ টায় দুই কিশোরকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। হরিপুর ৩ নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে জয় ( ১৯) মটরসাইকেল চালিয়ে হরিপুর ৮ নং ওয়ার্ডের শালদাহ গ্রামে গেলে রাস্তা পাড়াপারকে কেন্দ্র করে ঐ এলাকার আকমালের ছেলে আকাশ ( ১৭) ও আলাউদ্দিনের ছেলে ইমন ( ১৮) দুই কিশোর গ্যাংয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে অপর কিশোর গ্যাংয়ের জয় ও তার বন্ধু সাগরকে মারধর করে। তারই জেরধরে আজ সকাল ১১ টায় হরিপুর বাজারের উপর জয়। ইমন ও আকাশকে ছরি দিয়ে আঘাত করে প্রতিপক্ষ কিশোর গ্যাং। পরে স্থানীয় দোকানীরা তামিম ইসলাম জয়কে ধরে পুলিশে দেয়।

আহত অবস্থায় স্থানীরা উদ্ধার করে দুইজনকে অটোরিক্সায় করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। জয় নামে এক জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: