রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম
এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

নরসিংদী জেলা জাপার আহবায়ক কমিটির অনুমোদন

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদী জেলা জাতীয় পার্টির (জাপা) আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। বুধবার (৩ ফেব্রুয়ারী) জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম শফিক’কে আহবায়ক এবং নরসিংদী শহর জাপার আহবায়ক মো: সারোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট এ জেলা কমিটির অনুমোদন দেন তিনি। জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বুধবার এক আদেশে দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সেই সাথে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে এবং প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি’র অনুরোধক্রমে নরসিংদী জেলা জাপার এ কমিটির অনুমোদন দেন। নরসিংদী জেলা জাপার আগের কমিটি অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলীয় চেয়ারম্যান প্রদত্ত ক্ষমতাবলে এক আদেশে সেই কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: