শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

মাদকবিরোধী অভিযানে ৫ জনকে আটক করেছে র‌্যাব

নিউজ ডেস্ক :: মাদকবিরোধী অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটকরা হলেন সৌরভ আহম্মেদ মিজান (২৩), গিয়াস উদ্দিন (৩০), মোস্তফা (২৯), হাসান (২৬) ও মনিরুল ইসলাম মনির (২৫)।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়েছে বলে জানান র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

তিনি জানান, র‌্যাব-১০ এর একটি দল সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৪ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় দুটি প্রাইভেট কার, ৬টি মোবাইল ফোন ও ২ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: