শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

মুন্সীগঞ্জে ইনডোর স্টেডিয়াম উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুন্সীগঞ্জে ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। এসময় তিনি মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টেরও উদ্বোধন করেন।

বুধবার বিকালে জেলা শহরের মাঠপাড়া এলাকার জেলা সার্কিট হাউজ সংলগ্নে নির্মিত ষ্টেডিয়ামটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে ১১ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত আধুনিক এই স্টেডিয়ামটিতে (সুইমিংপুল সংস্কার ব্যয় সংযুক্ত) রয়েছে। চারশতাধিক আসন সংখ্যা বিশিষ্ট এই স্টেডিয়ামে ব্যাডমিন্টন, বাস্কেটবলসহ সকল ধরণের ইনডোর খেলার ব্যবস্থা রয়েছে । এছাড়া শরীরচর্চার জন্য জিম (ব্যায়ামাগার) রয়েছে জাতীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে নির্মিত স্টেডিয়ামটি আজ উদ্বোধনের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তরের ফলে এটি ব্যবহার কার্যক্রম শুরু হলো।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদার এসময় উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: