বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

শাহ আমানতে বিমান থেকে ১৫০ স্বর্ণের বার উদ্ধার

নিউজ ডেস্ক :: বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও কাস্টম হাউজের কর্মকর্তারা। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নাম না প্রকাশের শর্তে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা আরটিভি নিউজকে বলেন, আরব আমিরাতের আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের বিজি১২৮ ফ্লাইটটি সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি ল্যান্ড করার পরপরই তল্লাশি শুরু করে কাস্টমস গোয়েন্দারা। সেখান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার বলেন, ফ্লাইটে সিটের পেছনের প্যানেলের মধ্য থেকে টেপ মোড়ানো অবস্থায় ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সব স্বর্ণবারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।

পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: