বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদত্যাগ ভারপ্রাপ্ত সভাপতি মতিন মোল্লা

কুমিল্লা প্রতিনিধি :: ২৮শে ফেব্রুয়ারী রবিবার বাগমারা বাজারস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে লালমাই উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে, সভাপতি আব্দুল হামিদ বি এ, ব্যাক্তিগত ও শারিরীক অসুস্থতা জনিত কারণে পদত্যাগ করলে, সিনিয়র সহ সভাপতি,ও সাবেক বৃহত্তর ভূলইন ইউনিয়ন এর সফল চেয়ারম্যান, আব্দুল মতিন মোল্লাকে, ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করা হয়।

বর্ধিত সভাটি আব্দুল হামিদ বি,এ এর সভাপতিত্বে শুরু হয়।বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক,মাননীয় অর্থমন্ত্রী’র এপিএস ও সাবেক সাধারণ সম্পাদক বাবু কল্যাণ মিত্র সিংহ রতন, ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুইঁয়া,সহ-সভাপতি আনোয়ার উল্লাহ মজুমদার,সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ,বিজয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম জিলানী,সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ,মোঃ আমির হোসেন,মোঃ আবদুল মালেক,উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব,আ. লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন জয়, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও সেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি এবং সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক মুজিব এমপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুল মতিন মোল্লাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অনুমোদন এর বিষয়টি জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: