সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের এই দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখে এ পর্যন্ত প্রায় সোয়া চার কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৭ মে পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৩৩ হাজার ৪৩৫ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে প্রায় এক লাখ আট হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার ৯৪ লাখ ১ হাজার ৭৫৪ টি এবং উপকারভোগী লোকসংখ্যা চার কোটি ২০ লাখ ৬৩ হাজার ৪২৮ জন।

ত্রাণ হিসেবে নগদ বরাদ্দকৃত প্রায় ৭৪ কোটি টাকার মধ্যে ৫৯ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকা হতে বিতরণ করা হয়েছে ৫৫ কোটি ৪ লাখ ৪৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার ৫৬ লাখ ১২ হাজার ৩২৮ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ২ কোটি ৫২ লাখ ২৩ হাজার ৯০ জন।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দকৃত ১৪ কোটি ৩৪ লাখ টাকার মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় ১১ কোটি টাকা। এতে উপকারভোগী পরিবার ৩ লাখ ৬০ হাজার ৬১২ টি এবং লোকসংখ্যা সাত লাখ ৪১ হাজার ৩৬৭ জন ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: