রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম
নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর ৯০তম জন্মদিন আজ

নিউজ ডেস্ক :: দেশবরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর ৯০তম জন্মদিন আজ ৯ মার্চ, মঙ্গলবার। ১৯৩২ সালের এই দিনে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। প্রায় ছয় দশকের বেশি একাগ্র শিল্পচর্চায় দেশের চারুকলার জগৎ সমৃদ্ধ করে গেছেন তিনি।

নিরন্তর নিষ্ঠা আর সাধনায় অনুপ্রাণিত করেছেন বহু শিক্ষার্থী ও শিল্পীকে। বাংলার আবহমান নিসর্গ প্রকৃতি, নদী-বৃক্ষ-মানুষ ক্যানভাসের পর ক্যানভাসে তাঁর তুলিতে বাঙ্‌ময় হয়ে ধরা দিয়েছে। ষাটের দশক থেকে দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর অবিনাশী চিত্রকর্ম প্রেরণার অন্তহীন উৎস হিসেবে কাজ করেছে। বাঙালি ও বাংলার রূপ ও বৈচিত্র্য গভীর সংবেদনায় কাইয়ুম চৌধুরীর পটে উদ্ভাসিত হয়েছে।

স্কুলজীবন থেকেই আঁকাআঁকির প্রতি প্রবল আগ্রহ ছিল কাইয়ুম চৌধুরীর। ফলে স্কুল সার্টিফিকেট শেষ করেই ১৯৪৯ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিষ্ঠিত ঢাকার আর্টস ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি ১৯৫৪ সালে ঢাকার গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। দেশের এই শীর্ষ শিল্পপীঠে ৩৭ বছর শিক্ষকতার পর ১৯৯৭ সালে অবসরে যান তিনি।

পাঁচটি একক চিত্রপ্রদর্শনী এবং দেশ-বিদেশে বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নেন তিনি। দীর্ঘ কর্মজীবনে চিত্রকর্মের পাশাপাশি বাংলাদেশের প্রকাশনা জগতে প্রচ্ছদ অলংকরণসহ সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে অবিস্মরণীয় অবদান রাখেন তিনি।

শিল্পকর্মে অসামান্য অবদানের জন্য একুশে পদক, শিল্পকলা একাডেমি পুরস্কার, সুফিয়া কামাল পদকসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন ক্ষণজন্মা এই শিল্পী।

২০১৪ সালের ৩০ নভেম্বর ঢাকা আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবে বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: