মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম
ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ ফুলবাড়ীর ছোট যমুনা নদী এখন পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় অস্তিত্ব সংকটে নদীটি কালিয়াকৈর পৌর নির্বাচন: জনসমর্থনে এগিয়ে দেওয়ান জসিম উদ্দিন, অপপ্রচারে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীরা লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী সততার প্রতীক চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এখন সাধারণ মানুষের মুখে মুখে চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ নড়াইলের লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

আবার কমলো স্বর্ণের দাম, ভরিতে ২০৪১ টাকা

নিউজ ডেস্ক :: প্র‌তি ভরিতে ২০৪১ টাকা ক‌মি‌য়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে দেশীয় বাজারে তিন দফায় কমল স্বর্ণের দাম। মঙ্গলবার (৯ মার্চ) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১০ মার্চ) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। নতুন করে দাম কমানোর ফলে পর পর দুই সপ্তাহ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো। দুই সপ্তাহে ভরিতে ৩৫৫৭ টাকা কমল স্বর্ণের দাম। আর চলতি বছরে তিনধাপে স্বর্ণের দাম মোট কমল পাঁচ হাজার ৫৪০ টাকা!

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনাকালীন মন্দা ও মন্থর বিশ্ব অর্থনীতির কারণে আর্ন্তজাতিক বাজারে স্বর্ণের দাম এখন নিম্নমুখী। তাই দেশের বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ১০৯ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয় ৭১ হাজার ১৫১ টাকায়। অর্থাৎ এই এক সপ্তাহে ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৫ হাজার ৯৫৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরির দাম ছিল ৬৮ হাজার ১ টাকা। একইভাবে বুধবার থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৭ হাজার ২১১ টাকা। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরির দাম ছিল ৫৯ হাজার ২৫২ টাকা।

এছাড়া ৯ মার্চ থেকে সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ৪৬ হাজার ৮৮৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত যার দাম ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা। এখানেও প্রতি ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১ টাকা।

স্ব‌র্ণের দাম কম‌লেও রুপার পূর্বনির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হ‌য়েছে।

এদিকে মঙ্গলবার সবচেয়ে‌ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭১ হাজার ১৫১ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ২৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৮ হাজার ৯৩১ টাকা বিক্রি হয়েছে।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: